• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Headline
প্রশাসনে বড় রদবদল: ১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের ১০ম বৈঠক অনুষ্ঠিত: ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন স্বস্তির বৃষ্টি শুরু বিভিন্ন স্থানে: বিকেলে ঢাকায়ও বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: স্বস্তির আশা প্রচণ্ড গরমে স্কুলগামী শিশুদের টিফিনে কী দেবেন? জেনে নিন পুষ্টিবিদের পরামর্শ হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল এসএসসি পরীক্ষা নিয়ে সন্তুষ্ট সরকার: ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষের পরিকল্পনা সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট মহান মুক্তিযুদ্ধের চিত্রধারক ও প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ, নিশ্চিত হলো ব্রোঞ্জ পদক

এনসিপি আগামী নির্বাচনে ৩০০ আসন পাবে: পাটওয়ারী

Reporter Name / ১৬৩ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার কমিশন যে ৪০০ আসনের প্রস্তাব করেছে, নির্বাচনে তার মধ্যে ৩০০ আসন পাবে এনসিপি।

রোববার নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা শেষে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কার কমিশন যে ৪০০ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে এনসিপি।  সব প্রতিকূলতা পেরিয়ে এসেছি। শাপলা প্রতীকের জয়জয়কার হবে। জনগণ শাপলা প্রতীক পাবে। আমরা সরকার গঠন করে ফ্যাসিবাদ সমাপ্ত করব।

এনসিপির নিবন্ধন আবেদন দিতে দেরি হলো কেন? এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছি। ছলচাতুরী করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে।

পরবর্তী জাতীয় নির্বাচনে দেশের মানুষ ‘শাপলা’ প্রতীকে ভোট দিয়ে জয়জয়কার করে দেবে উল্লেখ করে পাটওয়ারী বলেন, আগামীতে সরকার গঠন করবে এনসিপি।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, নিবন্ধনের জন্য করণীয় সবকিছু করেই পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি।

আখতার হোসেন জানান, তারা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে তারা ‘শাপলা’ প্রতীকই চান বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদনের শেষ দিন ছিল রোববার।  শেষদিনেই ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category