• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline
সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ: বিনিয়োগের দুয়ার খুলছে বেসরকারি খাতের জন্য বিএনপিতে ফেরার আবেদন করিনি, ইচ্ছাও নেই: রুমিন ফারহানা গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির নাশকতা ঠেকাতে জাতীয় ঐক্যের উদ্যোগ সরকারের: সংলাপে বসতে নানা শর্ত বিরোধী দলগুলোর টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক ছাত্রলীগের নেত্রী হাঁটুর ব্যথায় কাতর: কী করবেন অভ্যন্তরীণ অস্থিরতা ও বৈশ্বিক মন্দায় সংকটে পোশাক খাত: কমছে রপ্তানি আদেশ ও পণ্যের দাম ব্যাংক খাতের সংকট উত্তরণে জরুরি ও টেকসই সংস্কার অপরিহার্য ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

Reporter Name / ২২১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ৩১২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এদিন সকাল ১০টায় ফল প্রকাশ উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ শিক্ষার্থী পাস করেছেন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গতবার এই পাসের হার ছিলো ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এসএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

চলতি বছরের ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিলো। পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন।

এদিকে ফল পুনর্নিরীক্ষণ জন্য আগামীকাল মঙ্গলবার ১১ আগস্ট থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ১৭ আগস্ট পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category