• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

কাতারের সর্ববৃহৎ এলএনজি কেন্দ্রে ফের ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে চালানো এই হামলায় ওই এলএনজি স্থাপনাগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি জানিয়েছে, এই হামলায় তাদের গুরুত্বপূর্ণ ‘পার্ল জিটিএল’ (গ্যাস-টু-লিকুইডস) স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন নেভাতে সেখানে তাৎক্ষণিকভাবে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করেছে কর্তৃপক্ষ।

এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায় যে, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি লক্ষ্য করেই ইরান এই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। বিশ্বের বৃহত্তম এলএনজি হাব হিসেবে পরিচিত এই গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category