• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
অনলাইনে অর্ধেকের বেশি তথ্যই ভুল বা বিভ্রান্তিকর ‘নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে’ জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: শফিকুর রহমান জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম রংপুরে চার খুনের বিচার দ্রুত শেষ করার আশ্বাস ত্রাণমন্ত্রীর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে: ধর্মমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ চাপ নয়, চাহিদা আছে বলেই বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গণঅধিকার পরিষদ ৩০০ আসনে এককভাবে লড়বে: নুর

Reporter Name / ৩১৩ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

আগামীর বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি, দুঃশাসন আর দখলদারিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, সমঝোতায় না এলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল সারা দেশে এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এ কথা বলেন। গণঅধিকার পরিষদ উপজেলা শাখার আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।

সমাবেশে উপস্থিত জনতার সামনে নুরুল হক নুর ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জন্য স্থানীয় নেতা নজরুল ইসলামকে (নজু) ‘ট্রাক’ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পরিপূর্ণ ইমেজের নেতাদের খুঁজে বের করে জনপ্রতিনিধি হিসেবে আমরা মনোনীত করছি। এর মধ্যে নজরুল ইসলাম একজন। আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশাবাদী।

নির্বাচনি প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার কারণে যদি তফশিল পেছানোর প্রেক্ষাপট তৈরি হয়, সেটা নির্বাচন কমিশন দেখবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তবে ফেব্রুয়ারিতে হোক বা এপ্রিলে হোক, আমরা ৩০০ আসনে প্রার্থী দেব।

গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশে নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদ সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানের সভাপতিত্ব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category