• সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

গরমে ত্বকের সুরক্ষায় চাই বিশেষ যত্ন

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

মাঝেমাধ্যে বৃষ্টি হলেও প্রকৃতিতে ভ্যাপসা গরম থেকেই যাচ্ছে। এই সময় অতিরিক্ত তাপ ও ঘামের কারণে ত্বকে নানা রকম পরিবর্তন দেখা দেয়। একটু অসচেতন হলেই এ সময় ত্বক তার স্বাভাবিক লাবণ্য হারিয়ে ফেলে। তাই রোদে পোড়া ভাব, গাঢ় টান, ফুসকুড়ি কিংবা র‍্যাশ এবং ব্রণের মতো বিরক্তিকর সমস্যাগুলো থেকে এ সময় ত্বক সুরক্ষিত রাখা জরুরি। ফিচার ডেস্কের নিয়মিত আয়োজনে আজ তুলে ধরা হলো এই গরমে ত্বকের যত্ন নেওয়ার কিছু বৈজ্ঞানিক ও সহজ উপায়।

গ্রীষ্ম যেভাবে ত্বকের ক্ষতি করে

গরম ও আর্দ্রতা বাড়লে ত্বকের সিবাম গ্রন্থি সক্রিয় হয়ে অতিরিক্ত তেল তৈরি করে। এই তেল, ঘাম ও ধুলাবালু মিলে রোমকূপ বন্ধ করে দেয়। ফলে তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা বাড়ে। এ ছাড়া সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির কারণে ত্বকে মেলানিন বেড়ে যায়, যা ত্বক কালচে বা ট্যানড করে তোলে।

ত্বক সতেজ রাখার উপায় ও প্রাত্যহিক রূপচর্চা

সঠিক ফেসওয়াশ ব্যবহার ও রূপচর্চা গরমে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে দিনে অন্তত দুবার মাইল্ড, অ্যালকোহলমুক্ত এবং পিএইচ ভারসাম্যযুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন। শুষ্ক ত্বকের জন্য ফেনা হয় না এমন ফেসওয়াশ ভালো। এ সময় ভারী ক্রিম-বেসড পণ্যের বদলে ওজনে হালকা এবং তেলহীন জেল-বেসড বা ওয়াটার-বেসড ময়শ্চারাইজার ও কসমেটিকস ব্যবহার করুন।

  • অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম: ভিটামিন সি বা অন্য কোনো ভালো অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ত্বকে কোলাজেন বাড়াতে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক বাঁচাতে জাদুর মতো কাজ করে।

  • পর্যাপ্ত আর্দ্রতা: দিনে বারবার মুখে পানির ঝাপটা দিন অথবা সঙ্গে একটি ফেসিয়াল মিস্ট রাখুন। রাতে ঘুমানোর আগে হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। সঙ্গে শরীর ভেতর থেকে আর্দ্র ও টক্সিনমুক্ত রাখতে দৈনিক ২-৩ লিটার পানি পান করুন। ডায়েটে রাখুন ডাবের পানি, টক দই বা মাঠার মতো পানীয়।

  • স্ক্রাবিং, এক্সফোলিয়েশন ও সানস্ক্রিন: ত্বকের মরা চামড়া এবং জমে থাকা তেল দূর করতে সপ্তাহে অন্তত দুবার মৃদু স্ক্রাব দিয়ে আলতো করে মুখ, ঠোঁট ও ঘাড় এক্সফোলিয়েট করুন। ঘরে বা বাইরে—যেখানেই থাকুন না কেন, এসপিএফ ৩০ থেকে ৫০ সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক। এটি অকালবার্ধক্য ও বলিরেখা রোধ করে।

  • টোনারের ব্যবহার: মুখের টি-জোন অর্থাৎ কপাল ও নাকে তেল বেশি জমে। রোমকূপ বন্ধ হওয়া রোধ করতে শসা বা অ্যালোভেরাসমৃদ্ধ হালকা টোনার ব্যবহার করুন।

  • গোসলের পর ময়শ্চারাইজার: গরমের দিনেও ময়শ্চারাইজার জরুরি। প্রতিদিন গোসলের ঠিক পরপরই একটি নন-গ্রিজি বা তেলহীন লাইটওয়েট ময়শ্চারাইজার পুরো শরীরে লাগিয়ে নিন।

জীবনযাত্রায় পরিবর্তন ও পরিচ্ছন্নতা

গরমের দিনে সুস্থ থাকতে কেবল ত্বকের ওপর পণ্য ব্যবহারই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন পোশাক ও শারীরিক পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া:

সুতি ও ঢিলেঢালা পোশাক পরুন: গরমে সিনথেটিক কাপড় এড়িয়ে চলুন। হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরলে বাতাস চলাচল করতে পারে। এতে ঘামাচি বা ত্বকের সংক্রমণ থেকে সহজে বাঁচা যায়।

  • দিনে দুবার গোসল: পরিচ্ছন্নতা বজায় রাখতে রাতে ঘুমানোর আগে ঠান্ডা পানিতে গোসল করে নিন। এতে সারা দিনের জমে থাকা ময়লা ও ঘাম দূর হবে এবং ত্বক সুস্থ থাকবে।

এই ঋতুতে ত্বকের যে ক্ষতি হয়, তা সঠিক রূপচর্চা ও সুষম খাদ্যভ্যাসের মাধ্যমে পুনরুদ্ধার সম্ভব। এই গ্রীষ্মে সহজ নিয়মগুলো মেনে চলুন এবং প্রাকৃতিকভাবে নিজেকে রাখুন উজ্জ্বল ও প্রাণবন্ত।

(সূত্র: স্কিনক্রাফট ও অন্যান্য)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category