• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline
অতিরিক্ত বাসভাড়া নিলে জরিমানা, বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে: রিজভী দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া বাড়ল নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিমার টাকা হাতাতে নিজেদের বাসেই আগুন দিচ্ছে আওয়ামী লীগ চক্র চাকরির চূড়া থেকে নামার প্রস্তুতি ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে তারা খাবার পায়: সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা

Reporter Name / ৬৪২ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

গাজায় দুর্ভিক্ষ নিয়ে সাম্প্রতিক ঘোষণাকে ‘অবাক করার মতো কিছু নয়’ উল্লেখ করে পরিস্থিতি আরও ভয়াবহ বলে জানিয়েছেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র মিডিয়া ম্যানেজার শাইমা আল-ওবাইদি। তিনি বলেন, “গাজার শিশুরা আমাকে বলেছে, তারা চায় যেন মারা যায়, যাতে স্বর্গে গিয়ে অন্তত খেতে পারে।”

শাইমা জানান, গত ২ মার্চ রমজান মাসে তিনি গাজায় ছিলেন। সে সময় হঠাৎ করেই ত্রাণ প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। “সেদিন গাজায় খানিক আনন্দ ছিল, কারণ বাজারে বহুদিন পর লেটুস পাতা পাওয়া গিয়েছিল। মানুষ আলোচনা করছিলেন, ইফতারে সালাদ বানানো যাবে কি না। কিন্তু কয়েক দিনের মধ্যেই প্রোটিন ও মাংস ফুরিয়ে যায়, সপ্তাহখানেকের মধ্যে তাজা ফল-সবজি বন্ধ হয়ে যায়। এক মাসের মধ্যেই ময়দাও শেষ হয়ে যায়, আর যা মেলে তার দাম হয়ে যায় স্বাভাবিকের তিনগুণ।”

তিনি বলেন, মানুষ তখন ঘাস ও গাছের পাতা খেতে শুরু করে। সবচেয়ে মর্মান্তিক ছিল শিশুদের আর্তনাদ—“তারা বলেছে, মৃত্যু হলে অন্তত জান্নাতে খাবার পাওয়া যাবে।”

শাইমা সতর্ক করেন, এই ধারা চলতে থাকলে গাজা দ্রুত মানবশূন্য হয়ে পড়বে। তার মতে, এ অবস্থার জন্য শুধু হামাস বা ইসরায়েল নয়, বরং সব রাষ্ট্রই দায়ী, যারা নীরব থেকে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category