• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর প্রতিটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ হচ্ছে: তথ্যমন্ত্রী কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন মেজর সাদিক, ব্যাখা দিলো পুলিশ শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দিল্লিকে সব উজাড় করে দিয়েছিলেন: রিজভী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের আদালতেই চূড়ান্ত সিদ্ধান্ত: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে ২ বছর লাগবে: অর্থমন্ত্রী ফ্যাসিস্ট আমলে চিকিৎসাখাতে চরম লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নার্গিসের পর্যবেক্ষণ কি ঠিক? ছয় মাসের মাথায় রদবদলের গুঞ্জন: মন্ত্রিসভায় আলোচনায় নতুন মুখ

গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোকে সহায়তায় আলাদা অধিদপ্তর: মুক্তিযুদ্ধমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়ন করার উদ্যোগ নিচ্ছে সরকার। একইসঙ্গে নির্যাতিতদের পরিবারকে গেজেটভুক্ত করে স্বীকৃতি দেয়ার পাশাপাশি পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নির্যাতিতদের পরিবারকে গেজেটভুক্ত করে স্বীকৃতি দেয়ার পাশাপাশি এ জন্য নতুন একটি অধিদপ্তর গঠন করা হবে। দীর্ঘ ১৮ বছরের জঞ্জাল পরিষ্কার করতে আরও সময় প্রয়োজন।’ এসময় মাত্র পাঁচ মাসেই সরকার ব্যর্থ এমন অভিযোগ তুলে বিরোধী দল সমালোচনা করছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান গ্যাস, জ্বালানি ও রাজনৈতিক সংকটকে বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করেন আহমেদ আজম খান। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃত ভূমিকা রাখা ব্যক্তিদের গেজেটভুক্ত করতে আবারও আবেদন গ্রহণের কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘গত ১৮ বছরে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে যেসব মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছিল, তাদের বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে।’

প্রয়াত খালেদা জিয়ার স্মরণে তিনি বলেন, ‘যাদের ওপর মানুষ একসময় আশা ও ভরসা করেছিল, তারা আজ নিন্দিত। আর যিনি দীর্ঘদিন রাজনীতির সুযোগ পাননি, তিনি আজ মানুষের কাছে নন্দিত হয়ে স্মরণীয় হয়ে আছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category