• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: চরম উৎকণ্ঠায় ৮০ লাখ প্রবাসী বাংলাদেশি, সতর্ক অবস্থানে সরকার মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়ার চূড়ান্ত আল্টিমেটাম: মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রতিবেশী হতে যাচ্ছেন তারেক রহমান ও শফিকুর রহমান! হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার ও রেকর্ড স্বর্ণের দাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ খেলার মাঠে: পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে বাতিল কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে বসা শুধু প্রশাসনিক দক্ষতা নয়; অর্থনৈতিক প্রজ্ঞা ও নৈতিক বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। বৈশ্বিক বাণিজ্যে নতুন গতি: বিশেষ ‘অ্যাকশন প্ল্যান’ করছে সরকার পাক-আফগান যুদ্ধ: নেপথ্যে যে কারণ এনসিপির এক বছর ন্যাশনাল ব্যাংককে আরও ১০০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

চবিতে ট্রেন দুর্ঘটনায় উত্তাল

Reporter Name / ৩১৩ Time View
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হয়েছেন ৭ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন। এ ঘটনায় রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তারা এ সময় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। তারা এ ঘটনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দায়ী করেছেন।

হাটহাজারীর ফতেয়াবাদ চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার চট্টগ্রামের  বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি হাটহাজারীর ফতেয়াবাদ চৌধুরীহাট এলাকায় পৌঁছলে হেলে পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছাদে বসা শিক্ষার্থী ও যাত্রীরা নিচে পড়ে যায়। কারও হাত-পা ভেঙে যায়। কারও মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন ও অক্ষত শিক্ষার্থীরা আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী জানান, চবির শাটল ট্রেনে করে ক্যাম্পাসে ফেরার পথে ছাদে বসা শিক্ষার্থীসহ অন্তত ১০ জন গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। শাটল ট্রেনটি রাত ১০টার দিকে ক্যাম্পাসে পৌঁছলে সাধারণ শিক্ষার্থীরা সেখান থেকে নেমে ক্যাম্পাসে ভাংচুর করার পাশপাশি আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category