চব্বিশের জুলাইয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ছত্রিশ জুলাই নিয়ে বিতর্ক ও ব্যর্থতার পর্যালোচনায় এ মন্তব্য করেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (রোববার, ২ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘জুলাইয়ের গণহত্যার বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের কালেক্টিভ ফেইলিওর।’
এসময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন ফ্যাসিবাদের পতন হলেও, প্রত্যাশা পূরণে সমন্বয়ের অভাব ও নানা সীমাবদ্ধতা রয়ে গেছে।’
তিনি জানান, জনগণই জুলাই পরবর্তী সরকারগুলোর সাফল্য ব্যর্থতার বিচার করবে। ভবিষ্যতে বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।