• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline

জনগণের কল্যাণে নজির স্থাপন করবে বিরোধী দল: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি বিরোধী দল যে সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজ করতে পারে, তা কাজের মাধ্যমে প্রমাণ করে একটি নতুন উদাহরণ তৈরি করবে তাঁর দল। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দলের অনড় অবস্থানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশের ঘাড়ে কোনোভাবেই আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হবে না এবং এমন কোনো অপচেষ্টা করা হলে তা কখনোই মেনে নেওয়া হবে না। এ সময় তিনি বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, অতীতে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য চীনের দেওয়া বিভিন্ন উপহার ও সহায়তা ছিনতাই (হাইজ্যাক) করা হয়েছিল। সামনের দিনগুলোতে চীন অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের মানুষের সহায়তায় আরও দৃঢ়ভাবে পাশে দাঁড়াবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়া দেশের মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়েও আশ্বাস দেন ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে জানান, দেশের মানুষের বৃহত্তর প্রয়োজনে বহুল আলোচিত তিস্তা প্রকল্প বাস্তবায়নে যা কিছু করা দরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী তা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category