• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Headline
গ্রামে মারাত্মক লোডশেডিং: জ্বালানি সংকট উত্তরণে মন্ত্রীদের আরও তৎপর হওয়ার আহ্বান রিজভীর আরও ১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর বিবি আছিয়া: নারী সমাজের এক অনন্য অনুপ্রেরণা যুদ্ধের প্রভাবে ইরানে ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধের কার্যকারিতা নিয়ে সংশয় সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ আদর্শের লড়াইয়ে বিজেপিকে কেবল কংগ্রেসই হারাতে পারে: রাহুল গান্ধি বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গবাসীর প্রতি প্রধানমন্ত্রী মোদির বিশেষ বার্তা দুই দশক পর গাজার দেইর আল-বালাহ শহরে পৌর নির্বাচন হরমুজ প্রণালীতে টোল আদায়: ইরানের কোষাগারে জমা হলো প্রথম আয়

ডিম খেলে কি শিশুর উচ্চতা বাড়ে?

Reporter Name / ১৮৮ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ডিম খাওয়া তো নিঃসন্দেহে ভালো। আর ডিম এমন একটি খাবার, যার প্রতি সবারই কমবেশি টান আছে। বাড়ির শিশুরাও ডিম খাওয়া নিয়ে বিশেষ কোনো আপত্তি করে না। আবার খাদ্যতালিকায় ডিমের পদ থাকলে বড়দের মুখেও হাসি ফোটে। ডিমের স্বাদ নিয়ে ছোট-বড় দুপক্ষই একমত

শরীরের প্রয়োজনীয় প্রোটিনের জোগান দিয়ে থাকে ডিম। আর আপনার শিশুর শারীরিক উচ্চতা বৃদ্ধিতেও ডিম সাহায্য করে। বাড়ন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায়, তাহলে তার উচ্চতা নিয়ে কোনো ভাবনা থাকে না।

ডিম খেলে লম্বা হওয়া যায় এ কথা ঠিক। কারণ শরীরে প্রোটিনের জোগান দেয় ডিম। সেই সঙ্গে ডিমে রয়েছে ভিটামিন৬, ভিটামিন১২, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, থিয়ামিন, আয়রন, জিংক, ভিটামিন ডিসহ নানা উপকারী উপাদান।

ভারতের পুষ্টিবিদ চৈতালি মণ্ডল বলেছেন— ডিম শিশুর উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য করে। বাড়ন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায়, তাহলে তার উচ্চতা নিয়ে কোনো চিন্তা থাকবে না।

চৈতালি মণ্ডল আরও বলেন, ডিমের সঙ্গে উচ্চতার একটি সম্পর্ক রয়েছে। ৩০ পেরোনো কেউ যদি এখন লম্বা হওয়ার আশায় ডিম খেতে শুরু করেন, তাহলে সেই ইচ্ছে পূরণ হবে না। কারণ বাড়ন্ত বয়সে যদি শিশুকে পর্যাপ্ত পরিমাণে ডিম খাওয়ানো যায়, তা হলে উচ্চতা সত্যিই বাড়ে।

তিনি বলেন, ডিমে এমন কিছু উপাদান রয়েছে, যা উচ্চতা বাড়িয়ে তোলে। প্রতিদিন একটি করে ডিম যদি শিশুকে খাওয়ানো যায়, তা হলে উপকার পাওয়া যাবে। তবে শুধু ডিম খাওয়ালে তো চলবে না। পাশাপাশি দৌড়ঝাঁপও করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category