• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Headline
মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র নাকি মতাদর্শের কারাগার: উচ্চশিক্ষালয়ে ক্রমবর্ধমান দমনপীড়ন ও সংকটের স্বরূপ বাই দ্য রিভারস অব ব্যাবিলন – ২ ইসরায়েলে আরও একটি প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সাত বছরে ছয় নির্বাচন, কেন থিতু হতে পারছে না ইসরায়েল? ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে উদ্যোগ নেই: বাণিজ্যমন্ত্রী স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে আগামীতে স্কুল-মাদ্রাসায় একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঢাকা শহরে পদ্মা থেকে ১০০ কোটি লিটার পানি সরবরাহের নতুন প্রকল্প

ঢাকা শহরের সমস্যার মূল কারণগুলোর একটি সমন্বয়ের অভাব : মির্জা ফখরুল

Reporter Name / ১২২ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্যা দীর্ঘকালের পুঞ্জীভূত। বর্ষা এলেই ঢাকায় সমন্বয়ের কঠিন অবস্থা বুঝা যায়। বুধবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ। এখানে অর্থনীতির মূল জায়গা ঢাকা। ঢাকা সৃষ্টির পর থেকে দুটি সংস্কৃতি গড়ে উঠৈছে, একটি নগর এবং আরেকটি গ্রাম্য। সবাই শহরের নাগরিক হয়ে উঠতে পারেনি। শহর বড় হচ্ছে, জনগন বাড়ছে, বর্জ্যও বাড়ছে। দেশের বাহিরে গেলে চকলেটের খোসা ফেলতেও ডাস্টবিন খোজা হয়, এটা মানসিকতার ব্যাপার।

তিনি বলেন, আমরা নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা সে চিন্তাকে আমাদের এগিয়ে নিতে হবে। আমরা ঢাকাকে ঠিক করবো নাগরিক হিসেবে। এখানে বিএনপি-জামায়াত দেখবো না। রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্বে রাজধানীকে গড়ে তুলতে সবাই কাজ করতে হবে। বহু সেমিনার হয়েছে, এবার ঢাকাকে গড়ে তুলতে হবে। গুলশান, বনানী, বারিধারায় শিক্ষিত সচেতন মানুষেরা থাকেন, তাদের ভেতর সচেতনতা তৈরি করে সেটিকে এগিয়ে নিতে হবে। স্কুল পর্যায় থেকেই সচেতনতা তৈরি করতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তুরাগ দখল হয়েছে নিয়মিত ব্যবস্থায়। এখান থেকে নিজেদের সচেতন হতে হবে। বুড়িগঙ্গা, তুরাগ দখলমুক্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। এই নদীগুলো না বাঁচাতে পারলে ঢাকা বাঁচবে না।

এসময় মির্জা ফখরুল বলেন, ঢাকায় এআই চালিত ট্রাফিক সিগন্যাল চালুর পর থেকে সড়কে শৃঙ্খলা কিছুটা আয়ত্ত্বে এসেছে। কেননা এআই মামলার ভয় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category