• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: তথ্য উপদেষ্টা এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী হাই স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার কার্গো হ্যান্ডলিং সংকট কাটাতে দ্রুত ওয়্যারহাউজ নির্মাণের তাগিদ বাণিজ্যমন্ত্রীর গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে : তথ্যমন্ত্রী সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চলবে না, থাকছে জরিমানার বিধান প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না: পানি সম্পদমন্ত্রী আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না: পানি সম্পদমন্ত্রী

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায় না বাংলাদেশ। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সোমবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে বুয়েটে ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তিস্তা পাড়ের মানুষের জন্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি। তিস্তা মহাপ্রকল্প নিয়ে ইতোমধ্যে বেশ কিছু সেমিনার করা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক চ্যালেঞ্জ রয়েছে, তা অতিক্রম করেই সরকার কাজ করছে।

তিনি বলেন, তিস্তা প্রকল্পকে সরকার চ্যালেঞ্জিং মনে করছে। প্রকল্প বাস্তবায়ন করা না গেলে তিস্তা পাড়ের মানুষ আরও সমস্যার সম্মুখীন হবেন। নদীর গতিপ্রকৃতি অনুযায়ী এর নিয়ন্ত্রণ বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তিস্তা প্রকল্পের সমন্বিত সমাধান করা হবে। সরকারের সব পরিকল্পনা সুদূরপ্রসারী হবে এবং এ ক্ষেত্রে পানি বিশেষজ্ঞদের মতামতকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চাই না ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হোক। আমাদের স্বার্থে তারা নজর দেবেন।’ তিস্তা প্রকল্পে আগ্রহী বিদেশি দেশগুলোর টেকনিক্যাল সহায়তাও বাংলাদেশ সাদরে গ্রহণ করবে বলে জানান তিনি।

আলোচনায় উৎস থেকে তিস্তা নদীর প্রবাহে গড়ে তোলা বিভিন্ন ড্যাম, ব্যারেজ ও বাঁধের কারণে নদীতে সৃষ্ট কৃত্রিম নাব্য সংকট এবং কৃষি ধ্বংসের বিষয়টি তুলে ধরেন আলোচকরা। নদীর স্বাভাবিক গতিপথে তৈরি কৃত্রিম বাধারও সমালোচনা করা হয়। যৌথ নদী কমিশনের মাধ্যমে সমন্বিত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনায় জানানো হয়, তিস্তা অববাহিকায় প্রায় সাড়ে সাত লাখ হেক্টর কৃষিজমির মধ্যে বর্তমানে মাত্র এক লাখ হেক্টর জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে। ফলে খাদ্যশস্য উৎপাদনে বড় ঘাটতি থেকে যাচ্ছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

এছাড়াও সেমিনারে পানি সম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষজ্ঞ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category