• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন ‘১৭ বছরের ত্যাগ-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে ছাত্রদল’ ইরান ইস্যুতে ‘প্রকাশ্য’ সমঝোতায় অস্বীকৃতি হোয়াইট হাউসের আসমানী মুসিবত এড়ানোর জন্য ১০টি পরামর্শ চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ২ চিকিৎসককে বরখাস্ত আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী চাকরি না খুঁজে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলুন: নবীন শিক্ষার্থীদের ফখরুল ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালেই ছড়াচ্ছে প্রাণঘাতী সংক্রমণ

দম্পতিকে পেটাল কিশোর গ্যাং

Reporter Name / ৪০২ Time View
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

মাদারীপুরে রিকশা থেকে নামিয়ে এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। মাদারীপুর পৌরসভার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে হামলার ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা মহলে হামলাকারীদের বিচারের দাবি উঠে।

আহতরা হলেন- পৌরসভার সৈদারবালী এলাকার হারুন শিকদারের ছেলে রুবেল শিকদার (২৫) ও রুবেল শিকদারের স্ত্রী জান্নাত আক্তার (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুবেল শিকদার তার স্ত্রী জান্নাত আক্তারকে নিয়ে রিকশায় করে পুরান বাজার যাচ্ছিলেন। তারা পৌরসভার বটতলা এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য রবিন বেপারী, আরমান বেপারী, জিতু বেপারীসহ আর বেশ কয়েকজন কিশোর তাদের রিকশা থেকে নামিয়ে মারধর করতে থাকে। এক পর্যায়ে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে আহত অবস্থায় রুবেল ও তার স্ত্রী জান্নাতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রুবেল শিকদার বলেন, ১ বছর আগে আমি শহরের লেকে প্যাডেল বোট চালানোর দায়িত্বে ছিলাম। ওদের ফ্রিতে উঠতে না দেওয়ায় তখন আমার সঙ্গে হাতাহাতি হয়েছিল। সেই ঘটনার জের ধরে আজ আমার ও আমার স্ত্রীর ওপর হামলা চালায় ওরা। আমি দৌড়ে না পালালে আমাকে ওরা মেরেই ফেলত। আমি এই ঘটনার বিচার চাই।

আহত রুবেল শিকদারের স্ত্রী জান্নাত আক্তার বলেন,  বারবার আমার স্বামীকে ছেড়ে দেয়ার আকুতি জানাই আমি। কিন্তু ওরা কেউ আমার কথা শুনেনি। উলটো আমাকেও মারধর করে ওরা। এক পর্যায়ে আমার স্বামী দৌড় দিয়ে জীবন রক্ষা করে।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান বলেন, আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category