• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline
আজ পাস হচ্ছে নতুন বাজেট যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার জার্মানিতে, স্থানীয়রা আতঙ্কে

Reporter Name / ৪৩৫ Time View
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

জার্মানির ডুসেলডর্ফে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। বোমাটি উদ্ধারের পর ওই এলাকা থেকে প্রায় ১৩ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

দমকল কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর খবর-ডয়চে ভেলের।

যুক্তরাষ্ট্রের তৈরি এ বোমাটির ওজন প্রায় ৫০০ কিলোগ্রাম। পুলিশ ও দমকল বাহিনী বোমাটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

পুলিশ জানিয়েছে, বোমাটি বিস্ফোরিত হলে ভয়ানক ক্ষতি হতে পারে। এটি নিষ্ক্রিয় করতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডুসেল ডর্ফের প্রশাসন বলছে, সেখানকার কয়েকটি সড়ক ও ট্রাম চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা উদ্ধার করা হয়েছিল। ২০২০ সালে ফ্রাঙ্কফুর্টে যুক্তরাজ্যের তৈরি একটি বোমা উদ্ধারের ঘটনা ঘটে। সেই বোমাটিও নিষ্ক্রিয় করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category