• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

না খেলেই সেমিফাইনালে টাইগ্রেসরা

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোনো বল না খেলেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। জাপানের নাগোয়াায় কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নিগার সুলতানা জ্যোতিদের। তবে টানা বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই বৃষ্টি হওয়ায় নাগোয়ার নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি। নির্ধারিত সময় সকাল ৯টায় ম্যাচ শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত খেলা আয়োজন করা যায়নি।

নিয়ম অনুযায়ী, ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি না থামায় সেটিও সম্ভব হয়নি। পরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে চীনের অবস্থান ৩৭। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে কোনো বল না খেলেই শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। শুক্রবার কোয়ার্টার ফাইনালে ভারত ও জাপান মুখোমুখি হবে। ওই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

এর আগে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার এশিয়ান গেমসের মঞ্চে সেই ব্যর্থতা পেছনে ফেলে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগ্রেসরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category