• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
জীবনের বিনিময়ে হলেও দেশ ও স্বাধীনতা রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি শূকরের কিডনি নিয়ে ২৭১ দিন বেঁচে থাকার রেকর্ড ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ চান প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসাই দরিদ্রদের সন্তানদের শিক্ষা-নৈতিকতা গঠনে কাজ করছে: অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ১০০০ ছুঁইছুঁই ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ বসতভিটা বিক্রি করে লেবাননে, প্রায় ৪ মাস পর ফিরল শুভর মরদেহ কর্তৃত্বের দ্বন্দ্বে গতিহারা সংস্কার: মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে দুই সংস্থার রশি-টানাটানি এক্সপ্রেসওয়েতে মরদেহ: দুই আসামির দায় স্বীকার হকিতে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

‘নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে’

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার সকালে সিলেট নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির জানান, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সফরকালে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে। ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত। জ্বালানি খাত নিয়ে হুমায়ুন কবির বলেন, অতীতে এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বর্তমান সরকার জ্বালানি সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করছে এবং প্রধানমন্ত্রী এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আলোচনা চলছে। এতে বাংলাদেশের অংশ নেওয়া অস্বাভাবিক নয়।
অনেক দেশই বর্তমানে একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে তিনি বলেন, বোয়িং কেনার জন্য বাংলাদেশকে কেউ চাপ দিচ্ছে না। চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হতে পারে।

মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলের একটি সিন্ডিকেটের কারণে এ খাতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে।

এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category