• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline
ট্রাম্পের দাবি নাকচ: নেতানিয়াহুর সঙ্গে এখনই কোনো সংলাপে বসবেন না লেবাননের প্রেসিডেন্ট কার্যকর হওয়ার এক ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন, গোলাবর্ষণ অব্যাহত ধ্বংসস্তূপ খুঁড়ে ‘মিসাইল সিটি’ থেকে ক্ষেপণাস্ত্র উদ্ধারে মরিয়া ইরান: পেন্টাগনের দাবি সমৃদ্ধ ইউরেনিয়াম ছাড়তে রাজি ইরান, শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ট্রাম্প নামাজে দরুদ শরিফ পড়ার সঠিক নিয়ম ও ফজিলত খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান কর কাঠামোতে সারচার্জ বাতিল করে ‘সম্পদ কর’ চালুর পরিকল্পনা দেশে হাম পরিস্থিতির চরম অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর প্রাণহানি হজের প্রথম ফ্লাইট শুক্রবার দিবাগত রাতে সংশোধনের মাধ্যমে শিগগিরই চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা: পে-চ্যানেল হবে বেসরকারি টিভি

নেটদুনিয়ায় ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলার

Reporter Name / ১০৩ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্বখ্যাত ‘কিং অব পপ’ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। নেটদুনিয়ায় মুক্তি পাওয়া এই ট্রেলারে সংগীত ইতিহাসের এই কিংবদন্তির যেন পূর্ণজন্ম খুঁজে পেয়েছেন ভক্তরা। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে লায়নসগেট মুভিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ট্রেলারটি প্রকাশিত হওয়ার পর থেকেই তা নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

মাত্র ২ মিনিট ১৭ সেকেন্ডের এই ট্রেলারটি মুক্তির এক দিন পেরোতেই ৫০ লাখের (৫ মিলিয়ন) বেশি ভিউ ছাড়িয়েছে এবং সিনেপ্রেমীদের চমকে দিয়েছে।

বিগ বাজেটের এই সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গায়কেরই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। সিনেমায় জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও প্রতিটি স্টেপে মাইকেল জ্যাকসন জীবন্ত হয়ে উঠেছেন। মৃত্যুর ১৬ বছর পর রুপালি পর্দায় যেন আবারও জীবন্ত হয়ে উঠলেন এই মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী।

অল্প সময়ের এই ট্রেলারে গায়কের ছোটবেলা, বেড়ে ওঠা, গানের জগতে আসা আর কোটি ভক্তের হৃদয় জয় করার মুহূর্তগুলো ফুটে উঠেছে। নানা নাটকীয়তায় ভরপুর বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। তিনি ট্রেলারের স্বল্প সময়ের মধ্যেই কিংবদন্তির শৈশব, কৈশোর আর তারুণ্যকে এক সুতায় বেঁধেছেন।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। এতে কেন্দ্রীয় চরিত্র জাফার ছাড়াও অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো অভিনয়শিল্পীরা।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে তীব্র প্রোপোফল এবং বেনজোডিয়াজেপাইন নেশার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। তাকে নিয়ে নির্মিত এই বায়োপিকটি চলতি বছরের আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category