• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline
মানবাধিকার লঙ্ঘনে দুই সাবেক রাষ্ট্রপতির ভূমিকা তদন্তের দাবি ঢাকা নগর পরিবহনে ৩৮৮ রুট ছেঁটে ৩২টিতে আনার উদ্যোগ অর্থনৈতিক মন্দার ভেতরেই ৭ হাজার নতুন কোটিপতি ডলার ও ভূরাজনীতি ঘিরে ঢাকায় যুক্তরাষ্ট্রের শীর্ষ দূতের সফর কূটনৈতিক টানাপোড়েনে ভারতে বাণিজ্য ধস ও বাংলাদেশের বিকল্প পথ নিরাপদ বিদেশযাত্রার শর্তেই সাবেক রাষ্ট্রপতির বঙ্গভবন ত্যাগ বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শাওন-রোকেয়া প্রাচীসহ ২৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কুরআন বিতরণ

পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে জখম

Reporter Name / ২৫৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে নির্বাচনী বিরোধের জেরে মসজিদ থেকে বের করে রমজান আলী নামে এক জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে চর শিবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ

আহত বীর মুক্তিযোদ্ধা রমজান আলী হেমায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং আসন্ন নির্বাচনে স্থানীয় চর শিবরামপুর ভোটকেন্দ্র পরিচালনা কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে বেশ কিছুদিন ধরেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রমজান আলীকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। শনিবার রাতে তিনি স্থানীয় একটি মসজিদে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা রায়হানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে মসজিদ থেকে জোর করে বের করে আনে। এরপর তাকে বেধড়ক পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

বর্তমান অবস্থা

পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রবীণ এই বীর মুক্তিযোদ্ধার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের বক্তব্য

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category