• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পিয়া জান্নাতুল মুখ খুললেন ব্যারিস্টার সুমনকে নিয়ে

Reporter Name / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

দেশের শোবিজ অঙ্গনে পরিচিত নাম পিয়া জান্নাতুল। মডেল, অভিনেত্রী ও আইনজীবী- তিন পরিচয়েই জনপ্রিয় তিনি। পাশাপাশি স্পষ্ট বক্তা হিসেবেও তার পরিচিতি আছে।

সম্প্রতি আইনজীবীর পোশাকে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের পাশে দাঁড়িয়ে লাবণ্যময়ী হাসি দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে সেই হাসির ভিডিও। এরপরই নতুন করে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

যার পাশে দাঁড়িয়ে ভাইরাল হয়েছেন সেই ব্যারিস্টার সুমনকে নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

পিয়া জান্নাতুল বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমনের সঙ্গে কাজ করছি। কাজ করতে গিয়ে দেখেছি তার মধ্যে অনেক গুণ রয়েছে। সব থেকে বড় গুণ হচ্ছে- তার (ব্যারিস্টার সুমন) টাকার প্রতি বিন্দু পরিমাণ লোভ নেই। ক্লাইন্টদের থেকে এক হাতে টাকা নেন, আরেক হাতে সব টাকা দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতেও দেখেছি। এক কথায় বলা যায়, তিনি (ব্যারিস্টার সুমন) চমৎকার মানুষ।

প্রসঙ্গত, ২০২৩ সালের শুরু থেকে সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে কাজ শুরু করেছেন মডেল পিয়া জান্নাতুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category