এর মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী থাকছেন। আর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউ ইয়র্কের স্থায়ী প্রতিনিধি সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।
সুতরাং আমরা যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনার মধ্যে রয়েছি, যাতে সবার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।’
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব জানান, জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। এ সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তিনি দেশের উদ্দেশে রওনা হবেন।