একযোগে সরকারের ১১টি গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব দপ্তর ও সংস্থার শীর্ষ পদে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের নিচের পদগুলোতে বদলি ও নিয়োগ দেওয়া হয়েছে:
মু. জসীম উদ্দিন খান: মহাপরিচালক, খাদ্য অধিদপ্তর।
ড. মো. লুৎফর রহমান: মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর।
এম এম আরিফ পাশা: মহাপরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর।
দিল আফরোজ: মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
এ এস এম মুস্তাফিজুর রহমান: মহাপরিচালক, পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর।
খোন্দকার আনোয়ার হোসেন: মহাপরিচালক, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট।
মো. আব্দুল্লাহ আল-মামুন: মহাপরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।
কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম: মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
মো. আসাদুজ্জামান: মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা: মহাপরিচালক, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (নির্বাচন কমিশন সচিবালয়)।
দেলোয়ার হোসেন: মহাপরিচালক, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ, প্রধানমন্ত্রীর কার্যালয়)।
(এছাড়া, স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের নতুন ‘রেজিস্ট্রার জেনারেল’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।)
অন্যদিকে, তিনটি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেও নতুন মুখ এসেছে:
রাজা মো. আব্দুল হাই: চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মো. শফিকুল ইসলাম: চেয়ারম্যান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
মোহাম্মদ হাবীবুর রহমান: চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।