• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
লোকসানের মুখে উত্তরের কৃষকেরা: ধানের কম দাম ও সংগ্রহে পদে পদে অনিয়ম চারদেয়ালেও নিরাপত্তাহীনতা: ৬ মাসে ১৮ ঘটনায় ৪৭ খুন আবারও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের কথা ভাবছে সরকার যৌন কেলেঙ্কারির ক্ষতিপূরণ দাবি ৯৮ কোটি, অভিনেত্রী পেলেন ৫ কোটি ছাদের অব্যবহৃত পরিসরে বছরে ৪ হাজার মেগাওয়াট উৎপাদনের মেগা পরিকল্পনা আলোচনায় ইউনাইটেড এর যুবদলে খেলা বাংলাদেশী বংশদ্ভূত মোহাম্মদ নেহাল ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর কৃত্রিম বুদ্ধিমত্তার মস্তিষ্কে মিথ্যা তথ্যের বিষবাষ্প: শত কোটি ডলারের গোপন ইসরায়েলি প্রচার অভিযান হিমালয়ের চূড়ায় গলিত বরফের তাণ্ডব: উজানের আকস্মিক ঢল কি বাংলাদেশের জন্য মহাবিপদের পদধ্বনি? সৈকতের বালিয়াড়ি কেটে সড়ক নির্মাণ: পরিবেশের ঝুঁকি ও আইনি নোটিশের মুখে কাজ স্থগিত

ফ্যাসিষ্ট আ.লীগের লুটপাটের কারণে বিদ্যুৎ-গ্যাস সংকট: হুইপ দুলু

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এমন এক সময় বিএনপি ক্ষমতায় এসেছে যখন কুইক রেন্টালের নামে লুটপাট করে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে পালিয়ে যাওয়ায় দেশের মানুষকে গ্যাস ও বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুম্মা নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামশার কাজিপুরে তার পিতা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদারের ৫৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান আমেরিকা যুদ্ধের প্রভাবের পাশাপাশি বাংলাদেশকে ধ্বংস করে লুটপাট করে সমস্ত টাকা-পয়সা শেখ হাসিনাসহ তার দোসররা সমস্ত ব্যাংক খালি করে, দেশ থেকে পালিয়ে চলে গেছে। সমস্ত কিছু খালি করে দিয়ে পালিয়ে গেছে।

তার কারণেই এত সমস্যা দেখা দিয়েছে। তবে খুশির খবর হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুত কাজ চলছে এসব সমস্যা বেশী দীর্ঘ স্থায়ী হবে না।

তিনি বলেন, দেশের মানুষকে সাময়িক ভাবে খুশি করতে শেখ হাসিনা ভারতের বিভিন্ন কোম্পানীর মাধ্যমে কুইক রেন্টাল বিদ্যুৎ সরববরাহ করে সাময়িক ভাবে খুশি করে দেশের বিদ্যুৎখাতকে ভারতের হাতে তুলে দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতা ও তার স্বজনদের রাষ্ট্রের টাকা লুটপাটের ব্যবস্থা করে দিয়েছেন।

হুইপ বলেন, বিদ্যুৎ গ্যাস নিয়ে দেশের মানুষের মধ্যে একটা সাময়িক অশান্তি সৃষ্টি হয়েছে।

কৃষি মৌসুমের আগেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে। দেশে সার নিয়ে কোন সংকট নেই। ফ্যাসিবাদী সরকারের নিয়োগ দেওয়া সার ডিলারেরা দেশে একটা সার সংকট সৃষ্টি করে বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে চায়।

দুলু বলেন, ফ্যাসিবাদী সরকারের নিয়োগ দেওয়া সার ডিলারেরা যেন কোন ষড়যন্ত্র করতে না পারে তাই দ্রুত নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য পিপি রুহুল আমীন তালুকদার টগর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি সানোয়ার হোসেন তুষার ও বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category