• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঁধনের ওপর হামলা: ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবারে জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, ঘটনাটি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ভেনিসে বাঁধন ও তার পরিবারের সদস্যদের সর্বোচ্চ কনস্যুলার সহযোগিতা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সকালে পররাষ্ট্র সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘একজন জুলাইযোদ্ধার ওপর হামলা মানে এ দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা।’

রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধন এবং তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এ ছাড়া, হামলার ঘটনায় বাঁধন ইতালির পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ করবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, আনুষ্ঠানিক অভিযোগ জমা হওয়ার পর বাংলাদেশ দূতাবাস বিষয়টি অত্যন্ত জোরালোভাবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এর আগে, ভেনিসে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বাঁধন, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও তাদের সন্তান হামলার শিকার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category