• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয়ের সময় কেঁপে উঠলো এলাকা, পুলিশ বলছে শক্তিশালী বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী ইংলিশ কাউন্টিতে ডাক পেলেন শরিফুল ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী নতুন কমিশনের পর চুপ্পুর দুর্নীতির বিষয়ে ব্যবস্থা: দুদক সচিব পুলিশের ১৯ শীর্ষস্থানীয় কর্মকর্তার রদবদল

বাংলাদেশ সিরিজে নিজেকে প্রমাণ করতে চান ওয়েবস্টার

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে নিজের জায়গা আরও শক্ত করার সুযোগ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বিউ ওয়েবস্টার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন বলে বিশ্বাস করেন তিনি। এবার বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করে অস্ট্রেলিয়ার একাদশে নিজের জায়গা আরও পাকাপোক্ত করতে চান ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার। আগামী বৃহস্পতিবার ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দুই ম্যাচের টেস্ট সিরিজ।

দ্বিতীয় টেস্ট হবে ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকে। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০২৫ সালের শুরুতে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত আটটি টেস্ট খেলেছেন ওয়েবস্টার। এই সময়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি দল থেকে বাদও পড়েছেন। গত বছর লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। এরপর ক্যারিবীয় সফরেও ভালো পারফর্ম করে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে ভূমিকা রাখেন। তবে ২০২৫ সালের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে জায়গা হারান ওয়েবস্টার। পরে সিডনিতে সিরিজের শেষ টেস্টে আবার সুযোগ পেয়ে অপরাজিত ৭১ রান করার পাশাপাশি বল হাতে তিন উইকেট নেন।

এই পারফরম্যান্স ওয়েবস্টারের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বাংলাদেশ সিরিজের আগে নিজের সামর্থ্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘অভিষেকের পর থেকে সবচেয়ে বড় যে বিষয়টি শিখেছি, তা হলো, এই পর্যায়ে আমি যথেষ্ট ভালো খেলছি।’

প্রথম টেস্টের আগে নিজেকে প্রস্তুত মনে হলেও আন্তর্জাতিক পর্যায়ে সত্যিকার অর্থে নিজের সামর্থ্য বোঝার জন্য মাঠে নামার প্রয়োজন ছিল বলে জানান ওয়েবস্টার।

তিনি বলেন, ‘প্রথম টেস্টের আগে প্রশ্ন ছিল, ‘তুমি কি প্রস্তুত? আমি অবশ্যই প্রস্তুত এমনটা বলেছিলাম। যদিও তখন নিজেকেই হয়তো বোঝাচ্ছিলাম। শেষ পর্যন্ত আপনি যখন অন্য দেশের বোলারদের মুখোমুখি হন, তুমুল দর্শকের সামনে খেলেন এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার প্রত্যাশার চাপ অনুভব করেন, তখনই আসল বিষয়টি বোঝা যায়। গত ১২ মাসে এটাই ছিল আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

অস্ট্রেলিয়া দলে জায়গা করে নেওয়ার পথটাও ওয়েবস্টারের কাছে মূলত ব্যাটিংয়ের মাধ্যমে।

তিনি বলেন, ‘আমি অনেক রান করে এই দলে জায়গা করে নিয়েছি। মূলত একজন ব্যাটার হিসেবে রানই আপনার পরিচয়, আর সেটাই দলে ঢোকার এবং দলে টিকে থাকার পথ। প্রথম আট টেস্টে ব্যাট হাতে যা করেছি, তাতে মনে হয় আমাকে সত্যিকারের টপ-সিক্স ব্যাটার হিসেবে বিবেচনা করা যেতে পারে।’

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে রয়েছেন ১৩ জন ক্রিকেটার। দলে জায়গা পাওয়ার লড়াইয়ে ওয়েবস্টারের পাশাপাশি রয়েছেন আরেক অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। দুজন একই একাদশে খেলতে পারবেন কি না এমন প্রশ্নে ওয়েবস্টার বলেন, ‘কেন নয়? আমার মনে হয়, দলের সেরা সাতজনের মধ্যে বল হাতে আরও বেশি বিকল্প থাকা অবশ্যই সুবিধার। আমি এটাকে সরাসরি প্রতিযোগিতা হিসেবে দেখি না। আমরা দুজনই যদি ব্যাট হাতে পারফর্ম করতে পারি, তাহলে অধিনায়কের হাতে আরও বেশি বিকল্প থাকবে এবং মাঠেও আমরা বেশি কিছু দিতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category