• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন গৃহশিক্ষক নির্বাচন: কিছু অভিজ্ঞতা, কিছু পরামর্শ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক স্থাপনা স্থাপন করতে চাই: মির্জা ফখরুল ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই মিলবে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদনে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন ব্যবস্থায় তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসার আবেদন করার সময় সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।

শুক্রবার (৩১ জুলাই) অনলাইনে প্রকাশিত ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী কনস্যুলার কর্মকর্তারা নির্ধারিত কিছু অ-অভিবাসী ভিসা আবেদনকারীর ক্ষেত্রে ভিসা দেওয়ার শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড দাবি করতে পারবেন। তবে প্রত্যেক আবেদনকারীর জন্য এটি বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তার বিবেচনার ভিত্তিতে বন্ডের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট কর্মসূচির মাধ্যমে পররাষ্ট্র দপ্তর, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় এই ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নের সুযোগ পেয়েছে। ওই কর্মসূচির অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বন্ডভিত্তিক ব্যবস্থা ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আগের পাইলট কর্মসূচিতে কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের জন্য ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলারের বন্ড নির্ধারণ করতে পারতেন। নতুন চূড়ান্ত নিয়মে ৫ হাজার ডলারের বিকল্পটি বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে।

ফেডারেল রেজিস্টারে আগামী ৩ আগস্ট নিয়মটি প্রকাশের সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে। কর্মসূচির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন নিয়মের ফলে তালিকাভুক্ত দেশগুলোর যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি-১ ও বি-২ ভিসায় আবেদন করবেন, তাদের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা পরিস্থিতি বিবেচনায় বন্ড দাবি করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category