• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Headline
ব্যালটের পর গণতন্ত্র: প্রাতিষ্ঠানিক সংস্কারের অসম্পূর্ণ পথ পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা : সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে ইসি ক্যারিয়ার টিপস (পর্ব-৪) হাঁটুর ব্যথায় কী করবেন? চূড়ান্ত হয়নি মজুরি, মালিকপক্ষের প্রস্তাব ১৫,৭০০, শ্রমিকনেতাদের দাবি ২২,০০০ তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার চট্টগ্রামে

Reporter Name / ৩৮২ Time View
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

চট্টগ্রাম মহানগরে একটি ভবন থেকে মা–মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চট্টগ্রাম নগর পুলিশ। নগরের ইপিজেড থানার ব্যাংক কলোনির একটি ভবন থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন শাহনাজ আক্তার (২৩) ও তাঁর চার বছরের মেয়ে সাবেকুন নাহার (৪)। এ ঘটনার শাহনাজ আক্তারের স্বামী পোশাকশ্রমিক মোহাম্মদ শাহজাহানকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে মেয়েসহ শাহনাজ আক্তার আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
শাহনাজের এক প্রতিবেশীর বরাত দিয়ে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান বলেন, সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামী কাজে চলে যান। শাহনাজও পোশাকশ্রমিক। প্রতিদিন কাজ যাওয়ার সময় মেয়েকে প্রতিবেশীর বাসায় রেখে যান। আজ শাহনাজ মেয়েকে রাখতে না যাওয়ায় ওই প্রতিবেশী দেখতে আসেন। এসে তিনি শাহনাজের ঘরের দরজা ভেতর থেকে চাপানো অবস্থায় দেখতে পান। পরে তিনি দরজা ধাক্কা দিলে ভেতরে মা–মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। শাহনাজের স্বামী শাহজাহানকে আটক করে থানায় নেওয়া হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category