• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Headline
৭২ বছর বয়সে ৩৫০ কোটির ব্লকবাস্টার অনলাইনে অর্ধেকের বেশি তথ্যই ভুল বা বিভ্রান্তিকর ‘নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে’ জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: শফিকুর রহমান জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম রংপুরে চার খুনের বিচার দ্রুত শেষ করার আশ্বাস ত্রাণমন্ত্রীর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে: ধর্মমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ

গোবিন্দগঞ্জে মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

Reporter Name / ৩৯০ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

গোবিন্দগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে স্টেজেই পড়ে যান এবং পরে হাসপাতালে মারা যান মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। শনিবার (৬ ডিসেম্বর) রাতের ওই তাফসির মাহফিলে তিনি তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেন। কিন্তু বক্তব্যের মাত্র কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মঞ্চে স্তব্ধ হয়ে যান।

স্থানীয়রা দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে দুই দিনের চিকিৎসার পর সোমবার (৮ ডিসেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলে ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রায় আড়াই বছরের একটি সন্তানের জনক ছিলেন।

হঠাৎ তার এই মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category