• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

মেসির জাদুতে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেছেন এঞ্জো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন মেসি। তার জাদুতেই ভর করে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল আলবিসেলেস্তারা।

যদিও প্রথম গোলটি আসে ইংল্যান্ডের কাছ থেকে। ৫৫তম মিনিটে ডান প্রান্ত থেকে মরগান রজার্সের নিখুঁত ক্রসে দূরের পোস্টে থাকা অ্যান্থনি গর্ডন সহজেই বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় আর্জেন্টিনা। তাতে শেষ দিকে বদলে যায় ম্যাচের চিত্র। ম্যাচের ৮৫তম মিনিটে নিজেদের প্রথম গোলে সমতা এবং অতিরিক্ত যোগ করা সময়ের ৯২ মিনিটে দ্বিতীয় গোলে আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category