• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Headline
২ বছর ধরে নিখোঁজ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২৩ বাংলাদেশি সোনার বাজারে অস্থিরতা এখন সোনা কিনবেন নাকি বেচবেন বঙ্গোপসাগরের বিশাল গ্যাস সম্পদ উত্তোলনে আটকে আছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে ইরানের সম্মতি, চুক্তির সম্ভাবনা আতাউর রহমান সম্পর্কে আবুল হায়াতের আবেগঘন স্মৃতিচারণ সুস্থ ও প্রাকৃতিকভাবে মোটাতাজা গরু চেনার উপায় চুক্তি না হলে ইরানের সঙ্গে ‘বড় সংঘাতের’ হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের টাঙ্গাইলে রডবাহী ট্রাক খাদে উল্টে নিহত পনেরো যাত্রী টানা তৃতীয় বছরের মতো গাজায় নেই কোরবানির ঈদ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে একাধিক বন্দুক হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিকের বেশি মানুষ।

স্থানীয় সময় বুধবার রাতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়,  দুজন হামলাকারীর বিষয়ে তদন্ত করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এন্ড্রোস্কোগিন কাউন্টি শেরিফ অফিসের পক্ষ থেকে বলা হয়, তদন্ত চলাকালীন আমরা সব দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি।

এখনো একজন হামলাকারী সক্রিয় আছেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে মেইন অঙ্গরাজ্য পুলিশ। ওই পোস্টে আরও বলা হয়, আমরা লোকজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনার বাড়ির ভেতরে থাকুন।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category