• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল রুফটপ সোলারে অর্থায়নে ইডকল ও সরকারের মধ্যে ৫০০ কোটি টাকার ঋণচুক্তি জাল সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এপিইউবি ৩২৯ কোটি টাকা বরাদ্দ পেল ২৫৩ ইউনিয়ন পরিষদ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপিল করলো গ্রামীণ কল্যাণ সেনাসদস্যদের ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: সাভারে প্রধানমন্ত্রী অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন পিস্তল হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবিপ্রধান

রং ও চালের গুঁড়া মিশিয়ে মসলা বিক্রি বরিশালে

Reporter Name / ৩৬৫ Time View
Update : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে রং ও চাল মিশিয়ে বিক্রির দায়ে দুটি মসলার কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা ১১টার দিকে নগরীর হাটখোলা বাজার মরিচপট্টি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।

জানা যায়, কারখানা দুটি দীর্ঘদিন ধরে মসলার ওজন বাড়ানোর জন্য চালের গুঁড়া আর মসলার রং সুন্দর করার জন্য ভেজাল রং মিশিয়ে বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে ভোক্তা অধিকার।

হুমায়ূন মরিচ মিলের মালিক হুমায়ূন জানান, অতিরিক্ত মুনাফার আশায় তিনি মসলার ওজন বাড়ানোর জন্য চালের গুঁড়া আর রং সুন্দর করার জন্য ভেজাল রং মিশাতেন। তবে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবে বলে জানান।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, চাল ও ক্ষতিকর রঙের সঙ্গে খাওয়ার অনুপযোগী মরিচ ও হলুদ মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া। এমন সংবাদের ভিত্তিতে নগরীর হাটখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি মরিচ মিলের মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category