• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী সংসদে সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গি: তীব্র ক্ষোভ ও নিন্দা জামায়াত আমিরের ‘সরকার জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে’: সংসদে রুমিন ফারহানা কিউবার সার্বভৌমত্ব রক্ষায় একজোট মেক্সিকো, স্পেন ও ব্রাজিল ইসরায়েলের অকুণ্ঠ প্রশংসায় ট্রাম্প, ঘনাচ্ছে নতুন বিতর্ক ‘ইরানকে অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?’: পেজেশকিয়ান আলোচনায় অগ্রগতি না হলে কয়েক দিনের মধ্যেই ফের যুদ্ধ: মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্র–ইরান মুখোমুখি: হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনায় সমঝোতা অনিশ্চিত প্রশাসকের চেয়ার থেকেই মেয়র প্রার্থী হওয়ার দৌড়ে বিএনপি নেতারা

রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

Reporter Name / ৫২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানিতে ৪ ইঞ্চি তলিয়ে গেছে রাঙামাটির পর্যটনের আইকন ঝুলন্ত সেতুর পাটাতন। এমন পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তায় সেতু ভ্রমণে আজ (বুধবার, ৩০ জুলাই) সকালে নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ টানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এ অবস্থায় দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা ক্ষোভ ও হতাশা জানিয়ে ফিরে যাচ্ছেন। প্রতি বছর সেতু ডুবে যাওয়া রোধে সেতুটি আরও উঁচুতে স্থাপনের দাবি জানিয়েছে দর্শনার্থীরা। এতে দৈনিক ২০-৩০ হাজার টাকা রাজস্ব আয় বঞ্চিত হবে সরকার।

তবে সেতু কর্তৃপক্ষ বলছেন, পানি সরে গেলেই উন্মুক্ত করা হবে পর্যটক চলাচল। এদিকে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে এখন প্রতি সেকেন্ড উৎপাদন হচ্ছে ২২২ মেগাওয়াট, যা সঞ্চালন হচ্ছে জাতীয় গ্রিডে।

রাঙামাটিতে পর্যটকদের মূল আকর্ষণ ৩৩৫ ফুট দৈর্ঘ্যের ঝুলন্ত সেতুকে ঘিরেই। গেল কয়েক দিনের ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়া ঝুলন্ত সেতু ধীরে ধীরে ডুবতে শুরু করেছে। এরইমধ্যে সেতুর পাটাতন ৪ ইঞ্চি তলিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category