• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Headline
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শামা ওবা‌য়েদ ইসলাম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম ব‌লে‌ছেন, বিরোধীদল হোক, আওয়ামী লীগ বা যে দলই হোক- অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে। মঙ্গলবার ( ২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেন তি‌নি।

হিউম্যান রাইটস ওয়াচের প্রকা‌শিত প্রতিবেদনের জবা‌বে শামা ওবা‌য়েদ ব‌লেন, গত ১৭ বছরে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলা‌দে‌শে সে‌টি আগে কখ‌নো হয়নি। যার বড় ভুক্ত‌ভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতাকর্মীরা। আমরা কখনোই চাইব না যে, বর্তমানে বা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই সবার মানবাধিকার অন্তত মিনিমাম মানবাধিকার যেন প্রত্যেকটি নাগরিককে নি‌শ্চিত করা হয়।

তি‌নি ব‌লেন, জুলাই-আগস্টে যে ঘটনাটা ঘটেছে, যে অভ্যুত্থান হয়েছে; সেই অভ্যুত্থানের পরে অনেক মামলা হয়েছে। যেসব মামলাগুলো লিগ্যাল, যেগুলো হওয়া উচিত ছিল, খুনিদের নামে মামলা হয়েছে, যারা গুম-খুনের অর্ডার দিয়েছে তাদের নামে মামলা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, আবার অনেক মামলা অতি উৎসাহী হয়েও অনেকে কিছু মামলা করেছে। সেই মামলাগুলোও কিন্তু আইন মন্ত্রণালয় বলেছে, তারা রিভিউ করবে। মামলাগুলো যদি তারা রিভিউ করে, তারা যদি মামলাগুলোর মধ্যে কোনো সত্যতা না পায়; কোনো বেসিস না থাকে, সেই মামলাগুলো তারা রিভিউ করে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।

শামা ওবা‌য়েদ ব‌লেন, আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে যে, আমরা মানবাধিকার রক্ষায় সচেষ্ট আছি, আমরা দায়বদ্ধ জনগণের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category