নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ২০১৯ সালেও খালেদা জিয়া র্যাবকে ‘ক্যান্সার’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে নাজিবুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, ২০১৪ সালের মে মাসে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়েছিলেন খালেদা জিয়া।