• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ–এনসিপি সংঘর্ষ, আহত ৫

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা শেষে স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত পাঁচজন লন্ডনের কিংস কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর নাহিদ ইসলাম আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান।

এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে স্ট্যাটাস দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি লেখেন, ‘অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ’ নাহিদ আরও লেখেন, ‘আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে। ’

হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ।

ঘটনাস্থলে উপস্থিত এই প্রতিবেদক আহত অবস্থায় চারজনকে দেখেছেন। সেখানে পুলিশের পাঁচটি গাড়ি এবং দুটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। অ্যাম্বুলেন্স কর্মীরা আহত দুই ব্যক্তিকে হলের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেন।

এর আগে শনিবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন আওয়ামী লীগের একদল কর্মী–সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা–কর্মীদের তৎপরতায় সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

গত বছরের সেপ্টেম্বরে লন্ডনে অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলম এবং এ বছরের জুনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও ডিম নিক্ষেপ, বাধা দেওয়ার চেষ্টা ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের সমর্থকেরা।

এক সপ্তাহের সফরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই গণ–অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category