• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

লোহিত সাগরে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি

Reporter Name / ২৪৮ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

লোহিত সাগরে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এই ক্ষেপণাস্ত্র পানামার পতাকাবাহী, গ্রিক মালিকানাধীন ও পরিচালিত তেল ট্যাংকার এমটি উইন্ডে আঘাত হানে।

সেন্টকম আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে জাহাজের স্টিয়ারিং ক্ষমতা হ্রাস পায়। তবে জাহাজের ক্রুদের সহায়তায় ফাংশনগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সেন্টকম। গাজার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির চেষ্টায় লোহিত সাগর ও ইডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে হুতিরা।

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, ইসরাইলি অবস্থানে ১২টি সফল হামলা চালিয়েছে তারা। সর্বশেষ হামলা শনিবার সন্ধ্যার দিকে করা হয়।

হুথিরা বলেছে, উত্তর ইসরাইলের একটি সামরিক অবস্থানে আর্টিলারি শেল দিয়ে লক্ষ্য করে তারা। তাদের ক্ষেপণাস্ত্র আরেকটি সেনা ব্যারাকে নতুন স্থাপন করা ইসরাইলি ‘গুপ্তচর সরঞ্জাম’-এ আঘাত হানে। তবে এটা নিয়ে ইসরাইল কোনো মন্তব্য করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category