• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শ্রবণশক্তি হারিয়ে গানের জগত থেকে দূরে অলকা ইয়াগনিক

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ভারতের কিংবদন্তি প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক একটি বিরল সংবেদনশীল স্নায়ুর রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় ধরে শ্রবণজনিত সমস্যায় ভুগছেন। এই গুরুতর অসুস্থতার কারণে তিনি এখন আর গান গাইতে পারছেন না এবং জনসম্মুখেও তার উপস্থিতি প্রায় নেই বললেই চলে। দীর্ঘ বিরতির পর সম্প্রতি তিনি তার এই শারীরিক অবস্থার কথা নতুন করে জানিয়েছেন।

চলতি বছর ভারত সরকারের কাছ থেকে দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ লাভ করেছেন এই নন্দিত শিল্পী। এই অর্জনের খবর প্রকাশ্যে আসার পরই তার অসুস্থতার বিষয়টি আবার নতুন করে আলোচনায় আসে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, এখনো তিনি এই বিরল রোগের সঙ্গে নিরন্তর লড়াই করে যাচ্ছেন। নিজের শারীরিক অবস্থার বিস্তারিত আর কিছু না জানালেও, সম্মানজনক এই পুরস্কারের জন্য তিনি ভারত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে ২০২৪ সালের জুনের মাঝামাঝি সময়ে তিনি প্রথমবারের মতো তার এই বিরল রোগের কথা আনুষ্ঠানিকভাবে ভক্তদের জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি প্রকাশ করেন, একটি ফ্লাইট থেকে নামার পর হঠাৎ করেই তিনি বুঝতে পারেন যে তার শ্রবণশক্তি আর কাজ করছে না। পরবর্তীতে তিনি জানতে পারেন, এক অজানা ভাইরাসের আক্রমণে তার শ্রবণ স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ অপ্রত্যাশিত এই শারীরিক বিপর্যয়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন জানিয়ে তিনি সেসময় তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category