• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

সশস্ত্র হামলায় মিয়ানমারে ৪০ সেনা নিহত

Reporter Name / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

মিয়ানমারে বিদ্রোহীগোষ্ঠীর সশস্ত্র হামলায় গত চার দিনে জান্তা সরকারের আরও ৩৯ সেনা নিহত হয়েছে। বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের জোট পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপস (পিডিএফএস) ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর সংগঠন ইএওর সদস্যদের হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটি থেকে প্রকাশিত ইরাবতি অনলাইন এ খবর জানিয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সাগাইন অঞ্চলের তেইজ শহর দখলে নেওয়ার চেষ্টা করে বিদ্রোহী জোট পিডিএফএস। এদিন মাগওয়া, তানিনথারিয়া, মন, কাইয়াহ ও চিন প্রদেশে লড়াইয়ের খবর পাওয়া গেছে। তেইজ শহরের একটি পুলিশ স্টেশন বিদ্রোহীরা দখল করে নিলে বিমান হামলা চালায় মিয়ানমার জান্তা সরকার। সোমবার তানিনথারিয়া এলাকার পালাউ শহরতলিতে এক সেনাসদস্য নিহত হন।

চিন প্রদেশের বিদ্রোহী সংগঠন চিনল্যান্ড ডিফেন্স ফোর্স জানিয়েছে, প্রদেশটির রাজধানী শহর হাখায় লড়াইয়ে রোব ও সোমবার কমপক্ষে সাত সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

বাহিনীটি বলছে, মিয়ানমারে লড়াইরত বিদ্রোহী সংগঠনগুলোর প্রধান জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের ‘অপারেশন-১০২৭’ সফল করতে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল এখন এ বিদ্রোহী জোটের নিয়ন্ত্রণে।

পিডিএফএস জোট জানিয়েছে, মন প্রদেশে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে জান্তা সরকার। সেখানে সরকারের বর্ডার গার্ড ফোর্সের আরও ১১ সদস্য নিহত হয়েছেন। একজন বিদ্রোহীও এ লড়াইয়ে নিহত হন। এ ছাড়াও অন্য প্রদেশগুলোতে হতাহতের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category