• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Headline
সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’ পারমাণবিক বিদ্যুৎ চালুর প্রস্তুতিতে বাধা: গ্যাস ঘাটতিতে আটকে আছে রূপপুরের রিজার্ভ সক্ষমতা রোহিঙ্গা প্রত্যাবাসনের ৯ বছর আজ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের অর্ধেকই নেই বাজারে দেশীয় বিদ্যুৎকেন্দ্র অলস: বছরে ১৭ হাজার কোটি টাকার বিদ্যুৎ আমদানি ভারত থেকে উৎপাদন বিপর্যয় ও রফতানি বাণিজ্যে অশনিসংকেত: জ্বালানি সংকটে স্থবির শিল্প খাত আকাশপথে ‘জিম্মি’ রাজশাহী-ঢাকা রুটের যাত্রীরা সহযোদ্ধা থেকে প্রতিপক্ষ: ক্যাম্পাসে আধিপত্যের নতুন দ্বন্দ্বে ছাত্রদল ও শিবির বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য

সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নব্বইয়ের দশকে সালমান শাহকে নিয়ে ছড়িয়ে পড়া উন্মাদনা, আবেগ আর ভক্তদের পাগলামির গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিকের পরিচালনায় নায়ক সালমান শাহকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এ সিনেমাটি।

পুরোনো দিনের ব্যাটারিচালিত সাদা-কালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা উপভোগ, ভিউকার্ড কেনা কিংবা ক্যাসেট প্লেয়ার এবং রেডিওতে গান শোনার রঙিন নস্টালজিয়ার সময়টিতেই ঢালিউডে আগমন ঘটেছিল সালমান শাহর। এসব কেন্দ্র করেই নির্মাণ করা হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’।

ক্ষণজন্মা সালমান শাহর ১৯৯৬ সালে আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছিল পুরো দেশ। শোক সামলাতে না পেরে আত্মাহুতির পথও বেছে নিয়েছিলেন অনেক ভক্ত-অনুরাগী। সেই প্রেক্ষাপটে এক অন্ধভক্তের জীবনকাহিনি ও আবেগের গল্প নিয়েই আবর্তিত হয়েছে ‘লাভ ৯৬’ সিনেমাটির। রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় এ সিনেমাটির মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার।

সালমান শাহর মৃত্যুবার্ষিকী আগামী ৬ সেপ্টেম্বর। এর দুদিন আগেই শুক্রবার (৪ সেপ্টেম্বর) সারা দেশে ‘লাভ ৯৬’ সিনেমাটি প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এ সিনেমাটি বিনা কাটছাঁটে সেন্সর ছাড়পত্র লাভ করে। সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের কাছেও এ সিনেমাটির নির্মাণশৈলী ও নব্বইয়ের দশকের উপস্থাপন প্রশংসিত হয়েছে বলে জানিয়েছে নির্মাতা সূত্র।

‘লাভ ৯৬’ সিনেমা প্রসঙ্গে পরিচালক ইভান মল্লিক বলেন, সিনেমাটি যেহেতু সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে এবং প্রশংসিত হয়েছে, তাই এখানে বিতর্কিত কিছু নেই। আছে শুধু সালমান শাহভক্তদের আবেগ, উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই সময়কে ফিরে দেখার চেষ্টা।

উল্লেখ্য, ‘লাভ ৯৬’ সিনেমায় অভিষেক জুটি আরিয়ান খান ও পূর্ণতা ছাড়াও আরও অভিনয় করেছেন শিবা শানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা, সীমান্ত খন্দকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category