• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Headline
আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন মাঠের জাদুকর এবার মালিকের চেয়ারে: স্প্যানিশ ক্লাব কিনে নিলেন লিওনেল মেসি

সিরিয়া ভাঙতে দেবে না তুরস্ক, ইসরায়েলকে এরদোয়ানের হুঁশিয়ারি

Reporter Name / ১২৭ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়াকে ভাঙতে দেবে না আঙ্কারা। তিনি ইসরায়েলের কড়া সমালোচনা করে বলেন, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটিতে আগ্রাসন চালাচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। বৃহস্পতিবার (১৭ জুলাই) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আমরা অতীতে সিরিয়ার ভাঙন মেনে নিইনি, বর্তমানেও নিই না, আগামীতেও কখনোই মানব না।’ তিনি আরও বলেন,‘গত দুই দিন ধরে ইসরায়েল দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে তার ডাকাতি ও দখলদারি সিরিয়ার অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছে।’ ইসরায়েলের ওপর নির্ভর করা দেশগুলোকে সতর্ক করে এরদোয়ান বলেন,‘যারা ইসরায়েলের ওপর ভরসা করছে, তারা খুব শিগগিরই বুঝতে পারবে যে, তারা বড় ভুল করছে।’

তিনি ইসরায়েলকে কটাক্ষ করে আরও বলেন,‘ইসরায়েল একটি আইনভ্রষ্ট, নিয়মভঙ্গকারী, নীতিহীন, ঔদ্ধত্যপূর্ণ, অভদ্র এবং রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র।’

এরদোয়ান জোর দিয়ে বলেন,‘একটি স্থিতিশীল সিরিয়া আশপাশের সব দেশকে স্থিতিশীলতা দেবে। অন্যথায় এই অস্থিতিশীলতার বোঝা সবাইকেই বইতে হবে।’

তিনি আরও বলেন,‘যারা দমন-পীড়ন ও গণহত্যার মাধ্যমে নিজেদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে চায়, তাদের মনে রাখতে হবে-তারা কেবল অতিথি, আমরা এই ভূমির প্রকৃত মালিক।’

সিরিয়ার পরিস্থিতি নিয়ে তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন,‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছি এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category