• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
স্বস্তিতে শুরু মাধ্যমিকের লড়াই: প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বাসের ভাড়ায় আসছে সমন্বয়, সাংস্কৃতিক কূটনীতিতে ‘আঞ্চলিক’ নববর্ষের রূপরেখা ত্যাগের মূল্যায়নে স্বজন-ছায়া: নারী আসনে বিএনপির ৩৬ মুখ জোটের শরিকদের ছাড়, নারী আসনে জামায়াত-এনসিপির চূড়ান্ত তালিকা প্রস্তুত গম পাচার কেলেঙ্কারি: ভোটের মুখেই ইডির তলবে বিপাকে নুসরাত ব্যাট ছেড়ে মালিকানায় ‘ইউনিভার্স বস’: স্কটিশ ফ্র্যাঞ্চাইজি কিনলেন গেইল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি—সরকারের সাশ্রয়ের বিপরীতে কতটা পুড়ছে সাধারণ মানুষ? চার দেওয়াল পেরিয়ে দেশ গড়ার অঙ্গীকার: নারী আসনের ভোটে সরগরম নির্বাচন ভবন হামের থাবায় কাঁপছে কুষ্টিয়া: একদিনে হাসপাতালে ২৮ অপহরণ, সালিশ ও ফের পলায়ন: কুমিল্লার মেঘনায় স্কুলছাত্রীকে নিয়ে ধূম্রজাল

১৪ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি হলেন

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন ১৪ জন উপপুলিশ মহাপরিদর্শক।

এদের মধ্যে চারজনকে স্থায়ী পদে এবং ১০ জনকে সুপারনিউমারারি পদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন হয়েছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুটি প্রজ্ঞাপন জারি করেছে জননিরাপত্তা বিভাগ।

সুপারনিউমারারি পদ বলতে বুঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ঢাকার অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদ, ঢাকা হাইওয়ে পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান ভূঞা এবং পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. তওফিক মাহবুব চৌধুরী স্থায়ী পদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

অন্যদিকে সুপারনিউমারারি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ঢাকা পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান, ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (উপপুলিশ মহাপরিদর্শক) মো. ময়নুল ইসলাম, ঢাকার স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক গোলাম কিবরিয়া, চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপপুলিশ মহাপরিদর্শক কুসুম দেওয়ান, ঢাকা পুলিশ টেলিকমের উপপুলিশ মহাপরিদর্শক বশির আহম্মদ, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও ড. খ. মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো. আবদুল বাতেন।

পদোন্নতিপ্রাপ্তদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব-স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category