• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Headline
ঋণের পাহাড় ও শূন্য থলের আখ্যান: চরম অর্থকষ্টে কোন পথে বাংলাদেশ? ফখরুলের ‘ক্লান্তি’: স্বেচ্ছায় বিদায় নাকি ‘মাইনাস’? জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে যেসব সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যায় খাদের কিনারে অর্থনীতি: ড. ইউনূসের আমল নিয়ে বিস্তর প্রশ্ন নাহিদার ঘূর্ণিও বৃথা: ব্যাটারদের ব্যর্থতায় হারল বাংলাদেশ পেপ্যাল আসছে, জানালেন প্রধানমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রাথমিকের শিশুদের বিনামূল্যে জুতা: সরকারের আর কী চমক থাকছে? উর্দুভাষী বাংলাদেশিদের স্থায়ী পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে: প্রধানমন্ত্রী বাস ভাড়া না বাড়ানোর নির্দেশ

১৭ বছর পর শঙ্কা ছাড়া উৎসব: নাড়ির টানে এলাকায় ছুটছেন মন্ত্রী-এমপিরা, তারেক রহমানের ঈদ যমুনায়

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, হামলা-মামলা এবং প্রতিকূল পরিবেশের অবসান ঘটিয়ে এবার সম্পূর্ণ এক ভিন্ন আবহে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীরা। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় ফেরার পর এটাই তাঁদের প্রথম ঈদ। ভয়ডরহীন এই উৎসবমুখর পরিবেশে এবার অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্যই নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকেও মন্ত্রী-এমপিদের নিজ এলাকার জনগণের সঙ্গে ঈদ পালনের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেকেই এলাকায় পৌঁছানোয় তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

দীর্ঘ প্রায় দুই দশক পর এবারই প্রথম সপরিবারে দেশে, ভয়হীন পরিবেশে ঈদ উদযাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। ঈদের দিন সকাল ১০টা থেকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করবেন। সেখানে তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী-এমপি, বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সরকারের অনেক মন্ত্রী-এমপি এবং বিএনপির সিনিয়র নেতারা সকালে জাতীয় ঈদগাহ বা অন্যান্য স্থানে নামাজ আদায় শেষে যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে এই শুভেচ্ছা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করে নিজ নিজ নির্বাচনি এলাকার উদ্দেশে রওনা হবেন।

মন্ত্রীসভার সদস্যদের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন এবং পরদিন তাঁর নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে যাবেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে নিজ এলাকায় ঈদ করবেন। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঢাকায় ঈদ করবেন। অন্যান্য মন্ত্রীদের মধ্যে মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন দিনাজপুরে, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লায়, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীতে, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরায়, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক সিলেটে ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে। এদিকে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় তিনি দেশের বাইরেই থাকছেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুরে, অনিন্দ্য ইসলাম অমিত যশোরে, মো. শরীফুল আলম কিশোরগঞ্জে, শামা ওবায়েদ ইসলাম ফরিদপুরে এবং সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে ঈদ করবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও তিনি পারিবারিক মসজিদে নামাজ পড়ে মা-বাবার কবর জিয়ারত করবেন এবং দিনের বেশির ভাগ সময় এলাকার মানুষের সঙ্গেই কাটাবেন। অন্যদিকে, সড়ক, সেতু, নৌ ও রেল প্রতিমন্ত্রী রাজিব আহসান জানিয়েছেন, ঈদযাত্রায় মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে তিনি সদরঘাটসহ বিভিন্ন টার্মিনাল তদারকি করবেন এবং সব ঠিক থাকলে ঈদের দিন রাতে তাঁর নির্বাচনি এলাকা হিজলা-মেহেন্দীগঞ্জে যাবেন। বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দিতে এবং গয়েশ্বর চন্দ্র রায় তাঁর নির্বাচনি এলাকা কেরানীগঞ্জে ঈদ করবেন। তবে জমিরউদ্দিন সরকার ও সেলিমা রহমান ঢাকায় অবস্থান করবেন।

বিরোধী দল হিসেবে সংসদে থাকা জামায়াতে ইসলামীর নেতারাও নিজ নিজ এলাকায় ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন। জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি তাঁর নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। এরপর তিনি ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে কূটনীতিকদের সঙ্গে এবং বেলা ৩টা থেকে রাজনৈতিক নেতা ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। দলটির অন্যান্য সিনিয়র নেতাদের মধ্যে এটিএম আজহারুল ইসলাম, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও ড. হামিদুর রহমান আযাদ ঢাকায় ঈদ করবেন। তবে অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ীতে, মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়ায় এবং অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনায় নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category