• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
অ্যাঞ্জেল মেরি কামস টু মি প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত ‘চোখ-কান খুলে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি’— ইসিকে জামায়াত বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করল বাংলাদেশ ব্যাংক শাপলা চত্বর মামলায় গ্রেপ্তার না হলে আত্মসমর্পণ করবো: লতিফ সিদ্দিকী ‘নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়’ হাইকোর্টের এ আদেশ স্থগিত জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে সাশ্রয়ী কিন্তু প্রাণঘাতী: তুর্কি ড্রোনে বদলাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা সমীকরণ

অনিবার্য কারণে কুষ্টিয়ায় এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এ দুটি উপজেলায় পদযাত্রা হওয়ার কথা ছিল।

দলীয় সূত্র জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৩টায় ভেড়ামারা এবং সন্ধ্যা ৬টায় কুমারখালী উপজেলায় পদযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে সোমবার (২৭ জুলাই) রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলে এনসিপির জুলাই পদযাত্রার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অনিবার্য কারণে ২৮ জুলাই কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলার পদযাত্রা স্থগিত করা হয়েছে। তবে ২৯ জুলাই বুধবার বিকেল ৩টায় মানিকগঞ্জের দৌলতপুর এবং সন্ধ্যা ৬টায় সদর উপজেলায় পূর্বঘোষিত সূচি অনুযায়ী পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। কুষ্টিয়ার পদযাত্রার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category