• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর বন্ধ হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ

আমিরাতের মধ্যস্থতায় ১৯০ বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

Reporter Name / ১৮৬ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ১৯০ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে। শুক্রবার দুই দেশ পৃথকভাবে ৯৫ জন বন্দিকে মুক্তি দিয়েছে।  আড়াই বছর ধরে চলা যুদ্ধে এটি দুপক্ষের ৫৮তম যুদ্ধবন্দি বিনিময়ের ঘটনা।  শুধু আমিরাতের মধ্যস্ততায় এটি হয়েছে নয়বার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত সৈন্যরা বেলারুশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় মানসিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

রাশিয়ান সামরিক ভিডিওতে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল সেন্যরা বাসে উঠছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিতে দেখা যায়, কেউ কেউ ইউক্রেনের পতাকায় মোড়ানো, বাস থেকে নেমে প্রিয়জনকে আলিঙ্গন করছে।

জেলেনস্কি লিখেন, ‘যতবারই ইউক্রেন তার জনগণকে রাশিয়ার বন্দিদশা থেকে উদ্ধার করে, আমরা সেই দিনের কাছাকাছি চলে এসেছি যেদিন রাশিয়ার বন্দিদশায় থাকা সকলের কাছে স্বাধীনতা ফিরে আসবে’।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিনিময়কে ‘আমিরাত এবং রুশ-ইউক্রেনের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন’ হিসেবে বর্ণনা করেছে। মস্কো ও কিয়েভের মধ্যে এ ধরনের বিনিময় নবমবারের মতো হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category