• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Headline
আজ পাস হচ্ছে নতুন বাজেট যারা শাশুড়ি হতে যাচ্ছেন তাঁদের জন্য ১০টি পরামর্শ চিকিৎসার পর ফের কারাগারে দীপু মনি সংসদে ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয় বিরোধী দলের নির্বাচনি এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: মির্জা ফখরুল যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইউক্রেনের একাধিক ভবন ধ্বংস রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায়

Reporter Name / ৩২১ Time View
Update : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একাধিক অ্যাপার্টমেন্ট ও নিরাপত্তা পরিষেবা ভবনে আঘাত করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

কেন্দ্রীয় শহর ডিনিপ্রোতে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার একটি আবাসিক কমপ্লেক্স এবং কাছাকাছি কয়েকটি ভবনে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক। খবর রয়টার্সের।

তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন আহত হয়েছেন এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। আহতরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

ডিনিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ বলেন, তৃতীয়বারের মতো এসবিইউ নিরাপত্তা সেবা ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দুটি বিল্ডিংই মূলত খালি ছিল। আবাসিক ভবনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। এগুলো বিক্রির জন্য তৈরি করা হয়েছিল।

লাইসাক জাতীয় টেলিভিশনে বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ডিনিপ্রোতে দুটি আঘাত হানে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। এটি এখনো ব্যবহার করা হয়নি এবং সেখানে খুব বেশি লোক ছিল না। কিছু লোক আটকা পড়েছিল কিন্তু এখন তারা বাইরে রয়েছে। নিরাপত্তা পরিষেবা ভবনটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।’

সামজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, একটি ভবনের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং একটি বড় উঠান জুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category