• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Headline
বড় হলে ভাইবোনদের দূরত্ব: ১০টি কারণ আমিই প্রধানমন্ত্রীকে বলেছিলাম তেলের ব্যবসা প্রাইভেটে দিতে: জ্বালানিমন্ত্রী বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ সরকার জ্বালানি সংকট সমাধানে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী শিক্ষক নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চায় ভিসা বাংলাদেশ-সিঙ্গাপুর যৌথ চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না: নাহিদ শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএতেই রাখার দাবি ইসলামী আন্দোলনের

ইউক্রেন জাপোরিঝিয়ায় রাশিয়ার বিরুদ্ধে তীব্র হামলা চালাচ্ছে

Reporter Name / ৩১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

জাপোরিঝিয়া অঞ্চলের ওরিখিভ এলাকায় বড় ধরনের হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। গত কয়েক দিন ধরে অঞ্চলটিতে ধীর গতিতে হামলা চালিয়ে কিছু এলাকা দখলে নিয়েছে তারা। তবে এ হামলার বিষয়ে মুখ খুলছে না কিয়েভ।

জাপোরিঝিয়ার রুশ মনোনীত সামরিক-বেসামরিক প্রশাসনের সদস্য ভ্লাদিমির রগোভ টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের।

তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনীর দ্বিতীয় দফা পালটা আক্রমণ শুরু হয়েছে। শত্রুরা ওরিখিভের প্রতিরক্ষা ভেদ করতে সর্বোচ্চ সংখ্যক সেনা পাঠিয়েছে।

তিনি আরও বলেন, আজ ভোরের দিকে আমাদের ইউক্রেনীয় সেনাবাহিনী কামান ও বিমান হামলা চালিয়েছে।

এ বিষয়ে রুশপন্থি গভর্নর ইয়েভজেনি বালিতস্কিও বলেছেন, ইউক্রেনীয় হামলা চলমান রয়েছে। রুশ সামরিক ব্লগায় রায়বারও দক্ষিণাঞ্চলীয় রণক্ষেত্রের একই ধরনের পরিস্থিতির কথা তুলে ধরেছেন।

তিনি বলেছেন, শত্রুরা তিনটি এলাকায় ঢুকে পড়তে সক্ষম হয়েছে। সে সব জায়গায় তুমুল লড়াই চলছে।

এই আক্রমণের বিষয়ে ইউক্রেন নীরব রয়েছে। এখন পর্যন্ত এই আক্রমণ নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ইউক্রেনীয় সেনাবাহিনী বাখমুত, মেলিতোপোল ও বারদিয়ানস্ক অঞ্চলে আক্রমণ পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category