• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Headline
তরুণ ডায়াবেটিস রোগীদের নতুন শঙ্কা: প্রতি ৫ জনে ১ জন বিরল ‘মডি’তে আক্রান্ত আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও হামাস ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: স্বাধীনতার আঁতুড়ঘরে এবার নেই কোনো সরকারি আয়োজন বিরিয়ানিতে মেশানো হচ্ছে ডায়ালাইসিসের কেমিক্যাল: রাজধানীতে অভিযানে চাঞ্চল্যকর তথ্য অনলাইনে কালোবাজারি: ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি লিটার তেল বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায় মুজিবনগর দিবস আজ: সরকার বদলালেও সংস্কার হয়নি, ধ্বংসস্তূপেই পড়ে আছে স্বাধীনতার স্মারক ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত উৎপাদনের মেগাপরিকল্পনা সরকারের পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ বিষাক্ত আবর্জনা ও দূষণে মৃত্যুর মুখে ঢাকার লেকগুলো: চরম স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী এআই কি কেড়ে নেবে শিল্পীর জায়গা? হলিউড-বলিউডের তারকারা যা বলছেন

ইউক্রেন রুশদের ভয় দেখানোর চেষ্টা করছে: পুতিন

Reporter Name / ৪০২ Time View
Update : বুধবার, ৩১ মে, ২০২৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোতে ড্রোন হামলার মাধ্যমে রুশ নাগরিকদের ভয় দেখাতে চাইছে ইউক্রেন।

 প্রথমবার রুশ রাজধানীর আবাসিক এলাকায় ড্রোন হামলার পর তিনি এই মন্তব্য করলেন। খবর বিবিসির।

রুশ প্রেসিডেন্ট বলেন, বেসামরিকদের নিশানা করা হয়েছে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সন্তোষজনকভাবে হুমকি মোকাবিলা করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অন্তত আটটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এগুলো আবাসিক ভবনে বিধ্বস্ত হয়ে সামান্য ক্ষতি হয়েছে। কিন্তু ইউক্রেন এসব হামলার দায় অস্বীকার করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম মস্কোর আবাসিক এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটল।

মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন বলেন, কেউ গুরুতর আহত হয়নি। বেশ কয়েকটি ভূপাতিত হয়েছে শহরের পশ্চিমাঞ্চলীয় শহরতলীতে। এখানে সিনিয়র কর্মকর্তারা বসবাস করেন।

পুতিন বলেন, সম্প্রতি ইউক্রেনের সামরিক সদর দফতরে রুশ হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোতে এই হামলা চালানো হয়েছে। কিয়েভের শাসকরা ভিন্নপথ ধরেছে। তারা রাশিয়াকে ভয় দেখানোর পথে হাঁটছে, তারা রাশিয়ার নাগরিকদের ভয় দেখাতে চাইছে এবং আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে।

বিবিসির পক্ষ থেকে পুতিনের এমন রুশ হামলার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

পুতিন আরও বলেন, নিশ্চিতভাবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ডের ইঙ্গিত। এমন কিছুর পাল্টা পদক্ষেপ নিতে তারা আমাদের উসকানি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category