• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড মোস্তাফিজকে বাদ দেওয়ার চড়া মূল্য: ৯ কোটির জেরে আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি! ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে ১৭ ঘণ্টার ব্যবধানে সারাদেশে আরেকটি ভূকম্পন অনুভূত, আফটারশকের শঙ্কা লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম ১১ বছরের গৃহকর্মীকে নির্যাতন: বিমানের এমডি সাফিকুরের নিয়োগ বাতিল, দায়িত্বে ড. হুমায়রা নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক সোমবার বিটিভিতে তারেক রহমানের ভাষণ, একই দিনে স্লট চাইলেন জামায়াত আমির আরও এক মাস বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর দিল সরকার

ইকুয়েডরে প্রাণহানি বেড়ে ২৭ ভূমিধসে

Reporter Name / ৪১১ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

ইকুয়েডরে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে হওয়া ভূমিধসে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।

ইকুয়েডরের কর্মকর্তারা জানান, দেশটির আলাউসি শহরে ভারি বৃষ্টির পর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে অন্তত ১৬৩টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানিয়েছিল, ভূমিধসের ঘটনায় ২৩ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হয়েছে। আর নিখোঁজ রয়েছে ৬৭ জন।

এক টুইটে কর্তৃপক্ষ জানায়, ভূমিধসে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। ভূমিধসের এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে ইকুয়েডরের এই অঞ্চলে ভূমিকম্পে ১৫ জনের প্রাণহানি হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category