• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে : মীর শাহে আলম উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড আনার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি অর্থনীতির ভিত্তি গড়েছিলেন সাইফুর রহমান: রিজভী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের দাবি এমপি মারদিয়ার পাটওয়ারীর পর এবার আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন

ইরানকে বিশৃঙ্খলা ছড়ানো বন্ধ করতে বলল সিরিয়া

Reporter Name / ১৯৪ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়ানো বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

পোস্টে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানকে অবশ্যই সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করতে হবে। সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়ানো থেকে আমরা তাদের সতর্ক করছি। সর্বশেষ মন্তব্যের পর প্রতিক্রিয়া দেখানো হলে তাদের দায়ী করা হবে।’

তবে কোন মন্তব্য তা উল্লেখ করেননি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে গত রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘যারা নিরাপত্তাহীনতা তৈরি করেছে তাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্পের সঙ্গে সিরিয়ার যুবকদের দাঁড়াতে হবে। আমরা ধারণা করছি যে, সিরিয়ায় একটি শক্তিশালী এবং সম্মানিত গোষ্ঠীর আবির্ভাব হবে। কারণ আজ সিরিয়ার যুবকদের হারানোর কিছু নেই। তাদের স্কুল, বিশ্ববিদ্যালয়, বাড়িঘর, রাস্তাঘাট অনিরাপদ।’

গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহীরা। ইরান ১৩ বছরের সিরিয়ার গৃহযুদ্ধের সময় আসাদকে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে সমর্থন করে। পাশাপাশি মিত্রকে ক্ষমতায় রাখতে সিরিয়ায় বিপ্লবী গার্ডও মোতায়েন করেছিল তেহরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category