• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Headline
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে : ধর্ম প্রতিমন্ত্রী নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই : রাশেদ খাঁন দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী শুমারির মাধ্যমে দেশের সব নৌযানের তথ্য সংগ্রহ করা হবে: প্রতিমন্ত্রী গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে হেলথ হাব: স্বাস্থ্যমন্ত্রী পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানী হ্যাকারদের হামলায় বন্ধ যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলার কারণে গত জুলাইয়ে যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র চার দিন বন্ধ ছিল। নজিরবিহীন ওই সাইবার হামলার ঘটনা গত মাসে ঘটলেও বিষয়টি প্রকাশ্যে এসেছে এখন।

ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদপত্রটি জানিয়েছে, একই সময়ে যুক্তরাষ্ট্রের পানি অবকাঠামোয় ধারাবাহিক সাইবার হামলার ঘটনাও ঘটে। এসব হামলায় যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে উদ্বেগ তৈরি হয়েছিল।

হামলার শিকার যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রটি তুলনামূলক ছোট বলে জানা গেছে। দেশজুড়ে এ ধরনের অসংখ্য ছোট বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এগুলোর অনেকগুলোই প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে চালু করা হয়।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে যুক্তরাজ্য সরকার হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটির নাম প্রকাশ করেনি।

গত জুলাইয়ের ওই সাইবার হামলাকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করা হয়েছে। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যে এর আগেও বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার (এনএইচএস) বিভিন্ন সিস্টেম অচল হয়ে পড়েছিল। স্কুলগুলো তাদের তথ্যপ্রযুক্তি সেবায় প্রবেশাধিকার হারিয়েছিল। এ ছাড়া বাণিজ্যিক উৎপাদন খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাগুয়ার ল্যান্ড রোভারের মতো বড় শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমও অতীতে সাইবার হামলার কারণে প্রভাবিত হয়েছে।

তবে গত জুলাইয়ে বিদ্যুৎকেন্দ্রটি চার দিন বন্ধ করে দেওয়ার ঘটনা যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সাইবার হামলার ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category